২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চাপায় ছাত্র নিহত হওয়ায় নোয়াখালীতে অবরোধ

নোয়াখালীতে বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 09:54 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- নোয়াখালীতে বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় নোয়াখালী সরকারি কলেজ বন্ধু মহলের ব্যানারে কয়েকশ’ ছাত্র বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান সড়কে এসে ঘণ্টাব্যাপী অবরোধ করে। গত মঙ্গলবার জেলা শহরের মাইজদী বাজার এলাকায় আল-আমিন পরিবহনের বাস চাপায় নোয়াখালী সরকারি কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র মো. নাঈম উদ্দিন রিমন নিহত হন। সুধারাম থানার এসআই ইয়াসিন ফারুক জানান, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ শেষে নোয়াখালী-ফেনী রুটে চলাচলকারী আল-আমিন বাস বন্ধ ও রিপনের ঘাতক গাড়ি চালকের ফাঁসির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫০ ঘ.