রাজবাড়ী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধে প্রতিপক্ষের পিটুনিতে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া গ্রামে বুধবার এ হামলায় নিহত মানাই শেখ (৫০) ওই গ্রামের বাসিন্দা।
হামলায় মানাই শেখের ভাই হাবিল শেখ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্নাফ আলী বলেন, গত বছর মানাই শেখ স্থানীয় শাজাহান প্রামানিকের জমিতে সেচের পানি সরবরাহ করেন।
বুধবার সকালে তিনি শাজাহান প্রামানিকের কাছে পানির বকেয়া টাকা চাইতে গেলে দু’জনের কথা কাটাকাটি হয়।
পরে শাজাহান প্রামানিক লোকজন নিয়ে মানাই শেখের বাড়ি গিয়ে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.
bdnews24