২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

বরিশাল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মারা যাওয়া আশ্রাফ আলী সিকদার ভুলু (৩৫) সদর উপজেলার টুংগীবাড়ীয়া ইউনিয়নের নরকাঠি গ্রামের প্রয়াত কদম আলী সিকদারের ছেলে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেস চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুলু কলেজে দিনমজুর হিসেবে কাজ করতেন। সকালে কাজে যোগ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। শিক্ষকরা তার লাশ দেখে পুলিশে খবর দেন। ভুলুর লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৬৫৫ ঘ.