লালমনিরহাট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের সদর উপজেলার তিস্তা রেলসেতুর গেট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং দুইজ আহত হয়েছে।
বুধবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম (৩৫) হাতিবান্ধা উপজেলার ধুবনী গ্রামের মৃত. দুদু মিয়ার ছেলে।
আহত হলেন আশরাফুল ইসলাম (৩২) ও শহিদুল ইসলাম(৩০)। এদের বাড়ি হাতিবান্ধা উপজেলায়। তাদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী রিনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মটর সাইকেল আরোহী রফিকুল ইসলমের ঘটনাস্থলে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০০ ঘ.
bdnews24