২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পিকআপের ধাক্কায় ৩ ছাত্র আহত

রাজধানীর মিন্টু রোডে পুলিশের পিকআপের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী তিন ছাত্র আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিন্টু রোডে পুলিশের পিকআপের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী তিন ছাত্র আহত হয়েছেন। আহতরা হলেন, মো. ইমরান (২৪), মেহেদী হাসান হিরা (২৩) ও আবু সালেহ আহম্মেদ (২৪)। ইমরান ও হিরা ঢাকা কলেজের দর্শন ও হিসাব বিজ্ঞানের ছাত্র এবং সালেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনজন একটি মোটর সাইকেলযোগে পল্টনে যাচ্ছিল। মিন্টু রোডের সামনে একটি পিকআপ সাইকেলটিকে ধাক্কা দিলে তিন ছাত্র আহত হন। পথচারীরা তাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হিরা ও সালেহ প্রাথমিক চিকিৎসা নিলেও দুর্ঘটনায় ইমরানের ডান পা ভেঙে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১২৮ ঘ.