২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমবায় সমিতির নামে ব্যাংকিং নয়’

সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ওপর বিধি-নিষেধ রেখে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে ‘সমবায় সমিতি (সংশোধন ) বিল-২০১২’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ওপর বিধি-নিষেধ রেখে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে ‘সমবায় সমিতি (সংশোধন ) বিল-২০১২’। মঙ্গলবারের অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রস্তাবিত বিলটি উপস্থাপন করেন। বিলটি পরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, কোনো সমবায় সমিতি কার্যক্রম পরিচালনার জন্য শাখা অফিস খুলতে পারবে না। বিধানটি কার্যকর হওয়ার আগেই অনুমোদিত শাখা থাকলেও কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে তা মূল সমিতির সঙ্গে একীভূত করতে হবে। কোনো সমবায় সমিতি ব্যাংক শব্দযুক্ত করে নিবন্ধিত হয়ে থাকলে তিন মাসের মধ্যে তা সংশোধন করতে হবে বলে প্রস্তাবিত বিলে বলা হয়েছে। এবং বিধান লঙ্ঘন করলে অনধিক সাত বছরের কারাদ- বা অন্যূন ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দ-ের বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত বিলের ১৯ ধারায় বলা হয়েছে, বাংলাদেশ সমবায় ব্যাংক ছাড়া কোনো সমবায় সমিতি তার সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান করতে পারবে না। ২০০১ সালের সমবায় সমিতি আইনের ২৬ (৩) উপধারায় বলা ছিলো, ‘কোনো কেন্দ্রীয় সমবায় সমিতি বা জাতীয় সমবায় সমিতি উহার সদস্যদের ঋণ প্রদান ও আমানত গ্রহণের জন্য গঠিত হয়ে থাকলে তা অন্য কোন ব্যক্তির কাছ থেকেও আমানত গ্রহণ করতে এবং আমানতের অনধিক ৭৫% ঋণ আমানতকারীকে প্রদান করতে পারবে।’ বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকারের রূপকল্প ২০২১ কে সামনে রেখে সমবায় প্রতিষ্ঠানগুলোর যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগী ভূমিকা পালন করতে পারে সে লক্ষ্যে বিলটি আনা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৩৪ ঘ.