২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে এপিআর পদ্ধতি চালু হচ্ছে

কর্মকতা ও কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে বার্ষিক গোপনীয় অনুবেদনের (এসিআর) পাশাপাশি ‘বার্ষিক কর্মকৃতি প্রতিবেদন (এপিআর)’ পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মকতা ও কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে বার্ষিক গোপনীয় অনুবেদনের (এসিআর) পাশাপাশি ‘বার্ষিক কর্মকৃতি প্রতিবেদন (এপিআর)’ পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। ২০১৩ সাল থেকে মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে এবং ২০১৪ সাল থেকে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় নিজেদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এপিআর পদ্ধতি চালু করেছে। মন্ত্রণালয়টির প্রবর্তিত কর্মকৃতি ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে (পিবিইএস) কর্মসূচির আওতায় এ কার্যক্রম চলছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯২৫ ঘ.