২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে শিল্পী শাহাবুদ্দিনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল মঙ্গলবার প্রধানমন্ত্রীর পক্ষে শাহাবুদ্দিনকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান। শাকিল বলেন, “প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন আগামীতে রংতুলিতে সৃষ্টিশীল চিত্রকর্ম উপাহার দেবেন শিল্পী শাহাবুদ্দিন।” জন্মদিনের শুভেচ্ছা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রশিল্পী। ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন শাহাবুদ্দিন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে। বর্তমানে তিনি প্যারিসে বসবাস করছেন। শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম দেশের বাইরে বুলগেরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশের নামকরা গ্যালারি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। তিনি মুক্তিযুদ্ধকে ছবির মধ্য দিয়ে তুলে ধরেছেন। তার ছবিতে ইউরোপীয় চিত্র-ঐতিহ্যের অনুরণন, শিল্পের মিথস্ক্রিয়তা ও অনুপ্রেরণাও লক্ষ্য করা যায়। তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্বর্ণপদক, বাংলা একাডেমী পুরস্কার, শিল্পকলা একাডেমী পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/আরএ/১৮১৭ ঘ.