খুলনা, সেপ্টম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরী এলাকায় এক চিংড়ি ঘের কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খানজাহান আলী থানার শিরোমিন এলাকায় সোমবার রাতে আব্দুল হাকিমকে (৫৫) কুপিয়ে আহত করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। হাকিম খুলনার কয়রা উপজেলার সরদারপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
খানজাহান আলী থানার ওসি মো. শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিল ডাকাতিয়ায় একটি চিংড়ি ঘেরের পাহারদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাকিম। রাতে দুর্বৃত্তরা মাছ লুট করেত এলে হাকিম তাদের বাধা দেয়। এতে তারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪০ ঘ.
bdnews24