গাইবান্ধা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গলানাটা গ্রামের ধানক্ষেত থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি মেহেদি রাসেল জানান, মাছ ধরতে গিয়ে মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
“কালো প্যান্ট ও লাল চেক শার্ট পরিহিত লাশটি পচে গলে যাওয়ায় কেউ সনাক্ত করতে পারছে না।”
“বয়স ২২ থেকে ২৫ বছর হতে পারে।”
অন্য কোন স্থানে খুন করে দুর্বৃত্তরা লাশটি সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৪ ঘ.
bdnews24