ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিসা পাওয়ার আগে পূর্বাবস্থা যাচাই ও পূর্বানুমতির বাধ্যতামূলক থাকার তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় ইন্দোনেশিয়া সফরের ক্ষেত্রে বন্দর-প্রবেশের ভিসা (পোর্ট-এন্ট্রি ভিসা) পাবে এ দেশের নাগরিকরা।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাতের সময় ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত জেট মিরজাল জৈয়নুদ্দিন এ কথা জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগে ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের যাচাইয়ের সম্মুখীন হত এবং ঢাকার দূতাবাস থেকে পূর্বানুমতি নিতে হত।
বাংলাদেশের ছাত্ররা ডিপ্লোমা, ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে ইন্দোনেশিয়ায় স্কলারশিপের সুযোগ পাবে বলেও মন্ত্রীকে জানান রাষ্ট্রদূত।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে দুদেশের মধ্যে আরো বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন।
বাংলাদেশ থেকে আরো পণ্য আমদানি করতে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার অনুরোধ জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/২১২০ ঘ.
bdnews24