২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ফারুক মুজাম্মেলের মৃত্যুতে শোকসভা

ভাষা সংগ্রামী ও সাহিত্যিক ফারুক মুজাম্মেল হকের মৃত্যুতে শোকসভা হয়েছে নোয়াখালীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সংগ্রামী ও সাহিত্যিক ফারুক মুজাম্মেল হকের মৃত্যুতে শোকসভা হয়েছে নোয়াখালীতে। সোমবার বিকালে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে এ সভায় সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় কবিতা পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নোয়াখালী সভাপতি বিমলেন্দু মজুমদার, কবি কাজী খসরু, সিপিবি নেতা মোল্লা হাবিবুর রাসুল মামুন, নোয়াখালীর আঞ্চলিক গানের রচয়িতা ও সুরকার মো. হাশেম, শিল্পকলা একাডেমীর সংগীতি শিক্ষক অধ্যাপক রমানাথ সেন, কবি ফারুক মুাজাম্মেলের ভাই সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংবাদিক আবু নাছের মঞ্জু, কবি হাবিব ইমন প্রমুখ। বক্তারা প্রগতিশীল আন্দোলন ও সাহিত্য চর্চায় কবি ফারুক মুজাম্মেল হকের অবদানের কথা তুলে ধরেন। গত ৪ অগাস্ট জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে কবি ফারুক মুজাম্মেল হকের (৭৫) মৃত্যু হয়। ফারুক মুজাম্মেল ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় প্রগতিশীল ছাত্র রানীতির সঙ্গে সম্পৃক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজনীতি, শিক্ষকতাসহ নানা সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সাবেক সোভিয়েত-বাংলাদেশ মৈত্রী সমিতির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.