২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, জিয়া আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী প্রয়াত জিয়া আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বলেও জানান প্রেস সচিব। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোর রাতে রাজধানীতে মৃত্যু হয় এই সাবেক সেনা কর্মকর্তার। তার বয়স হয়েছিল ৫৯ বছর। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান জিয়া আহমেদ। গত ২১ ফেব্রুয়ারি সেই মেয়াদ শেষ হওয়ার পর আরো এক বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১২৫৩ ঘ.