২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪টি প্রকল্প নৌ মন্ত্রণালয়ের

চলতি ২০১২-১৩ অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে সংস্থাগুলো ১ হাজার ৩৬১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৩৪টি প্রকল্প বাস্তবায়ন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০১২-১৩ অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে সংস্থাগুলো ১ হাজার ৩৬১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৩৪টি প্রকল্প বাস্তবায়ন করবে। এসব প্রকল্পের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) ২২টি প্রকল্পে ৭১০ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থে ১২টি প্রকল্পের জন্য ৬৫০ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হবে। এজন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যেই বরাদ্দ দেয়া হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় রোববার এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নৌমন্ত্রী শাজাহান খান সভাপতিত্ব করেন। এতে বলা হয়, এডিপিভুক্ত ২২টি প্রকল্পের মধ্যে বিআইডব্লিউটিএ ১০টি, বিআইডব্লিউটিসি তিনটি, মংলা বন্দর পাঁচটি, বাংলাদেশ স্থলবন্দর তিনটি ও মেরিন একাডেমি একটি প্রকল্প বাস্তবায়ন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০১৩ ঘ.