২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণ হত্যা: আরো দুই আসামির স্বীকারোক্তি

চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় আরও দুই জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় আরও দুই জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দাপুলিশ পরিদর্শক আতাউর রহমান এ কথা জানিয়েছেন। ওই দুই জন হল- রফিকুল ইসলাম এবং মাসুম ওরফে মিন্টু। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিঞা বিডিনিউজকে বলেন, “স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা দুই জনই জানিয়েছেন হোসেন বাবু ও মিন্টু ডা. নিতাইয়ের বুকে ছুরিকাঘাত করেন।” হাকিম কেশব রায় চৌধুরীর খাস কামরায় জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে এ মামলায় আসামি সাইদুর, পিচ্চি কামাল, পেদা মাসুদ ও ফয়সাল ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে শনিবার দ্বিতীয় দফায় ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতের অনুমতি পায় গোয়েন্দা পুলিশ। এর আগে ৩ সেপ্টেম্বর এদেরকে ৪ দিনের হেফাজতের অনুমতি পেয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। গত ২৩ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাড়িতে খুন হন বিএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং স্বাচিপ নেতা নারায়ণ দত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯০২ ঘ.