চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানা এলাকায় কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে এর তিন আরোহী নিখোঁজ হয়েছে।
রোববার বিকালে সল্টগোলা থেকে নৌকাটি ছেড়ে নদীর অন্য পাড় ডাঙারচরে যাওয়ার সময় জাহাজের চলার কারণে সৃষ্ট ¯্রােতে এটি ডুবে যায়।
নিখোঁজ যাত্রীরা হলেন- স্কুলশিক্ষার্থী জেসমিন (১৪) এবং দুই পোশাক শ্রমিক জরিনা বেগম (৩০) ও জাহাঙ্গীর আলম (৩২)।
পটিয়া থানার জুলদা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, “ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে চলা নৌকাটি জাহাজের পাকার ¯্রােতে ডুবে যায়।”
বন্দর থানার এসআই তৈয়ব আলী সরকার জানান, নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নৌকাটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিল বলে জানান সিরাজুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৯২০ ঘ.
bdnews24