নওগাঁ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- গরু আটক নিয়ে রোববার সকালে নওগাঁয় বিজিবির খঞ্জনপুর কোম্পানি সদরে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বিজিবি কর্মকর্তারা জানান, হামলার পর এলাকাবাসী ক্যাম্পে আটক চারটি গরু নিয়ে গেছে। ইটের আঘাতে সাংবাদিক ও বিজিবি সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন।
আহত বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আজমল হোসেন, নায়েক সুবেদার রিয়াজ উদ্দীন, নাায়েক মফিজ উদ্দীন, হাবিলদার দিলিপ বিশ্বাস, সিপাহী সোহাগ, সিপাহী হাবিবুর রহমান, সাপাহার প্রেসক্লাব সভাপতি তছলিম উদ্দীন ও স্থানীয় সাংবাদিক নয়ন বাবুকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাপাহার থানার ওসি আব্দুল¬াহ আল মাছউদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে উপজেলার গোপালপুরের আব্দূল জব্বার মন্ডল এবং শীতলডাঙ্গার আব্দুল হক প্রত্যেকে এক জোড়া করে গরু একটি ভুুটভুটিতে করে সাপাহার বাজারে বিক্রি করার জন্য নিচ্ছিলেন।
পথে বিজিবি সদস্যরা গরুগুলি ভারতীয় বলে দাবি করে তাদের খঞ্জনপুর ক্যাম্পে নিয়ে যান।
রোববার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক, জিল¬ুর রহমান বিজিবি ক্যাম্পে গিয়ে গরুগুলি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
এ খবর শোনার পর এলাকাবাসী হামলা চালিয়ে গরুগুলি নিয়ে আসে। তারা বিজিবি ক্যাম্পে ইটপাটকেল নিক্ষেপ করে।
ঘটনার পরপরই উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুুল আলম চৌধুরী, ইউএনও রুহুল আমিন মিঞা, সাপাহার থানার ওসি আব্দুল¬াহ আল মাছউদ চৌধুরী ও বিজিবির ৪৬ ব্যাটলিয়ানের ডিএডি আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সামস বলেন, ওই এলাকায় বিজিবি সদস্যরা সক্রিয় থাকায় চোরাকারবারিরা তাদের কর্মকাণ্ড চালাতে ব্যর্থ হচ্ছে। সে কারণেই এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24