চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ি কবরস্থান থেকে ১০টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার এএসপি তানভীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা একটি প্যাকেটে রাখা অবস্থায় বোমাগুলো উদ্ধার করে।
বোমাগুলো নতুন তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো নাশকতা ঘটানোর জন্যই বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করার পর বোমাগুলো চুয়াডাঙ্গা র্যাব ক্যাম্পে নিয়ে পানিভর্তি বালতিতে রেখে নিস্ক্রিয় করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০১১ ঘ.
bdnews24