২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি

চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। চীনা এক্সিকিউটিভ লিডারশিপ একাডেমির ভাইস প্রেসিডেন্ট জিয়াং হেইসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সকাল ১০টায় জাদুঘর পরিদর্শন করেন। এই সময় তারা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং ১৫ অগাস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এই সময় প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম ও স্মৃতি জাদুঘরের সহকারী কিউরেটর নির্মল দাস উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২৩৩ ঘ.