হবিগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শনিবার দু’টি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হন দু’জন।
নিহত সাবিনা বেগম নবীগঞ্জের বড় আলীপুর গ্রামের মাসুক মিয়ার মেয়ে।
আহত জাহির মিয়া (৬০) ও মৌলদ মিয়াকে (২৫) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টায় নবীগঞ্জ-করগাঁও সড়কের জন্তুরী এলাকায় দু’টি বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে একটি অটোরিকশা খাদে পড়ে গেলে তিন যাত্রী আহত হয়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক গুরুতর আহত সাবিনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪২ ঘ.
bdnews24