২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী কমিটির দু’পক্ষ একই সময়ে সভা ডাকায় মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী কমিটির দু’পক্ষ একই সময়ে সভা ডাকায় মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার রাত ১১টা পর্যন্ত কালীবাড়ী ও আশপাশ এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামানের এ আদেশের কথা রাতে শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কারীবাড়ী কমিটির সাধারণ সম্পাদক ধ্র“ব লাল বসু সাধারণ সভা আহবান করেন মন্দিরে। একই সময় একই স্থানে কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ বাকচীও সভা ডাকেন। দু’পক্ষের সভা আহবানকে কেন্দ্র করে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় এ আদেশ জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৬ ঘ.