২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ৩৪৫ টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ৩৪৫ টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গ্রেপ্তার যুবক মো. আকরাম হোসেন (২২) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রড় পাড়ার মৌলভী বাড়ির আকতার হোসেনের ছেলে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জিজ্ঞাসাবাদে আকরাম হোসেন র্দীঘদিন ধরে চট্টগ্রামের বিভন্ন এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইএ/২১০৭ ঘ.