২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবক খুন

সিলেট নগরীতে শুক্রবার এক যুবককে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

সিলেট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে শুক্রবার এক যুবককে জবাই করেছে দুর্বৃত্তরা। সকালে মাছুদিঘীরপাড়ের জামাল মিয়ার কলোনির একটি ঘর থেকে ফরহাদ আহমদের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। ফরহাদ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী গ্রামের টুকু মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খসরুল আলম বাদল বলেন, প্রায় দেড়মাস থেকে ফরহাদ জামাল মিয়ার কলোনীতে একটি রুমে ভাড়া থাকতেন। সকালে ফরহাদের ঘুম থেকে উঠতে দেরি দেখে পাশের রুমের বাসিন্দারা তাকে ডাকতে যান। ওই সময় দরজা খোলা ছিল। ফরহাদের গলা কাটা লাশ দেখে তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে দু’টি ছোরা উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.