নোয়াখালী, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে শুক্রবার ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হন তিনজন।
নিহত মো. দুলাল মিয়া (৫০) চাটখিল উপজেলার কাঁকড়াপাড়া গ্রামের মো. নুরুল হুদার ছেলে।
আহতরা হলেন বিবি কুলসুম (২৬), আকবর হোসেন (৪৫) ও মো. সোলাইামান (২২)। তাদের সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ি থানা উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, ১২টার দিকে সোনাইমুড়ি-চাটখিল সড়কের কাচারীবাজার ও জয়াগ বাজারের মাঝামাঝি স্থানে চাটখিলগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুলাল মিয়া ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা চালক পালিয়ে গেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৪ ঘ.
bdnews24