২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানার সম্পত্তি উদ্ধারে শুক্রবার অভিযান

ঢাকা চিড়িয়াখানার পাঁচ একর জমি উদ্ধারে শুক্রবার থেকে অভিযান শুরু করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানার পাঁচ একর জমি উদ্ধারে শুক্রবার থেকে অভিযান শুরু করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তা নিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা এ উচ্ছেদ অভিযান চালাবে। চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহীদুল্লাহ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আইন ও সম্পত্তি কর্মকর্তা অসীম কুমার দাস জানান, ঢাকার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করবে। কিউরেটর শহীদুল্লাহ জানান, চিড়িয়াখানার দক্ষিণ লেকের পাশে বিশিল মৌজার বিভিন্ন দাগে প্রায় তিন একর, গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় এক একর এবং নবাবেরবাগ এলাকায় আরো এক একর চিড়িয়াখানার জমি অবৈধ দখলে রয়েছে। চিড়িয়াখানার এসব সম্পত্তি উদ্ধারে এ পর্যন্ত ৩২টি মামলা হয়েছে বলে জানান অসীম কুমার দাস। তিনি বলেন, এখন পর্যন্ত ১০টি মামলা নিস্পত্তি হয়েছে। সেসব মামলায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জিতেছে। এখনও ২২টি মামলা চলছে। এর আগে গত ১৩ অগাস্ট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এক বৈঠকে সাতদিনের মধ্যে চিড়িয়াখানার সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১০৯ ঘ.