চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্ক কর্তৃপক্ষের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম কাস্টমস হাউজের সামনে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক সমাবেশ থেকে এ দাবি জানান তারা।
কর্মসূচি থেকে দুর্নীতি বন্ধসহ ছয়দফা দাবি পূরণ না হলে রোববার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
এ ছাড়া সমাবশে সংগঠনের যুগ্ম-সম্পাদক আশরাফুল হক স্বপনের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানানো হয়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এএল/১৮০৭ ঘ.
bdnews24