২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেন থেকে হিযবুতের এক কর্মী আটক

চাঁদপুরে হিযবুত তৌহিদের এক সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চাঁদপুর, সেপ্টম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে হিযবুত তৌহিদের এক সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-লাকসামগামী লোকাল ট্রেনে লিফলেট বিতরণকালে ওই যুবককে আটক করা হয়। আটক মিজান (৩৮) চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ফজর আলীর ছেলে। চাঁদপুর রেলওয়ে থানার এসআই আবদুল মতিন জানান, আটক মিজান পুলিশের কাছে নিজেকে হিযবুত তৌহিদের সদস্য বলে পরিচয় দিয়েছে। “মিজানের কাছ থেকে অনেকগুলো লিফলেট উদ্ধার করা হয়েছে।” বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪১ ঘ.