২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৬ কোটি টাকার মাদক ধ্বংস করল র‌্যাব

সিলেটের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত প্রায় ৬ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে র‌্যাব-৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

সিলেট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত প্রায় ৬ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামপুর টেক্সটাইল মিল্স এলাকায় বিদেশী মদ, হেরোইন, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়। র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাব্বির আহমদ সিদ্দিকী জানান, গত ১ বছরে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ৫ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকার মাদক উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮১২ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার এবং ৫৯২ টি মামলা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, র‌্যাবের পরিচালক উইং কমান্ডার মোফাজ্জল হোসাইন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৫ ঘ.