২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক সীমান্তে বাংলাদেশিকে জিম্মি, কুমিল্লায় গ্রেপ্তার ২

বিদেশে এক বাংলাদেশিকে জিম্মি করে দেশে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে এক বাংলাদেশিকে জিম্মি করে দেশে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের হাজী আব্দুস সোবহানের দুই ছেলে মহিবুর রহমান (২৬) ও মশিউর রহমান সুমন (২৪)। চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ গ্রামের আব্দুল হক তুরস্কে বসবাস করেন। মহিবুর ও সুমনের আরেক ভাই মিজানুর রহমানও তুরস্ক প্রবাসী। “স¤প্রতি আব্দুল হককে মিজানুরসহ একটি চক্র তুরস্ক সীমান্তে জিম্মি করে রাখে। পরে তারা আব্দুল হকের পরিবারের কাছে সাড়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে এক লাখ টাকা আগেই দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে বাকি সাড়ে তিন লাখ টাকা পরিশোধের সময় পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করে।” আটক দুই ভাইকে হবিগঞ্জ জেলার লাখাই থানা পুলিশ জিঙ্গাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৮ ঘ.