২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালন করল চুয়েট

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবম বিশ্ববিদ্যালয় দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবম বিশ্ববিদ্যালয় দিবস। বুধবার সকালে আনন্দ শোভাযাত্রা মাধ্যমে এ দিবসের অনুষ্ঠান শুরু হয়। এর পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের সিন্ডিকেট সদস্য ড. জামাল নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশে প্রকৌশল ও প্রযুক্তির প্রসার ঘটিয়ে বিশ্বমানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি করা এবং নতুন নতুন গবেষণার ফলে মানব কল্যাণে কাজ করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। অধ্যাপক জামাল নজরুল ইসলাম বলেন, শিক্ষার সঙ্গে মানবতার সমন্বয় ঘটাতে পারলেই বিশ্বশান্তি সম্ভব। যে কোন শিক্ষার সঙ্গে তাই মানবিক দিকটাও উঠে আসছে কিনা তা দেখতে হবে। তিনি চুয়েটের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আশুতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৪৩ ঘ.