২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কুকুরে কামড়াল ৩৬ জনকে

গাজীপুরের টঙ্গীতে বুধবার কুকুরের কামড়ে আহত হয়ে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে বুধবার কুকুরের কামড়ে আহত হয়ে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। টঙ্গী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেন সিরাজী বলেন, ইদানিং এ হাসপাতালে বেশি বেশি কুকুরের কামড়ের রোগী ভর্তি হচ্ছে। গত বছরের মধ্য ডিসেম্বর থেকে এ পর্যন্ত হাসপাতালে এ কারণে প্রায় এক হাজার আটশ’ রোগী চিকিৎসা নিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বুধবার ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন বজলুর রহমান (৫০), লিটন (২৬), ওয়াজ করনী (৪), হারুন (৩৪), আল-আমিন (৭), বিল্লাল (২৮), তরিকুল (১৩), মুজ্জাফার (৫০), বৃষ্টি (৯), উজ্জ্বল (১৫), ফরিদ (২১), আ. আলিম (২৭), সামান্নজা (৫), কুসুম (১২) ও শাজাহান (৪০)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে টঙ্গী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, তিনি বুধবার ৭/৮ জনকে কামড়ানোর খবর শুনেছেন। বেওয়ারিশ কুকুরের উপদ্রবে এলাকায় আতঙ্ক আছে। বৃহস্পতিবার থেকে পৌর কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধন অভিযান চালাবে বলে জানান ভারপ্রাপ্ত মেয়র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৯ ঘ.