খুলনা, সেপ্টম্বের ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীতে মঙ্গলবার সেপটিক ট্যাংকে নামার পর তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হন একজন।
মৃতরা হলেন মো. সাইফুল ইসলাম (৩৮), মো. সরোয়ার (৩৬) ও মো. শহিদুল ইসলাম (৪০)।
অসুস্থ শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর খানজাহান আলী থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গিলাতলা শেখপাড়া এলাকার আলামিন শেখের বাড়িতে কাজ করছিলেন এই চার শ্রমিক।
তাদের একজন প্রথমে ট্যাংকে নেমে না ওঠায় পরে বাকি তিনজন নামেন।
কিন্তু কেউ না ওঠায় স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24