২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৫ নৌ-ডাকাত আটক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ২৬ নৌ-ডাকাতকে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ২৬ নৌ-ডাকাতকে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড। মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত বিভিন্ন বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের বহনকারী ছয়টি ইঞ্জিনচালিত নৌকাও আটক করে কোস্টগার্ড। কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের লে. কমান্ডার এম এম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহির্নোঙ্গরের বিদেশি জাহাজে সা¤প্রতিক সময়ে চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ায় কোস্টগার্ডের চারটি টহল দল সমন্বিতভাবে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে। এ সময় তাদের বহনকারী ছয়টি ইঞ্জিনচালিত নৌকার কোন কাগজপত্র না থাকায় তা জব্দ করা হয় বলে জানান তিনি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৩২ ঘ.