ফরিদপুর, সেপ্টেম্বর-৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে এক কেজি গাঁজাসহ এক যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপর দেড়টার দিকে তাকে গ্রেপ্তারের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, ওই যৌনকর্মীর শোবার ঘর থেকে শপিং ব্যাগে রাখা এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৫০ ঘ.
bdnews24