ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মফিজুল ইসলাম রাজ খানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এছাড়া সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহকে কর্মস্থল থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
কর্তব্যে অবহেলা ও অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে মন্ত্রী এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৫১০ ঘ.
bdnews24