২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার

চট্টগ্রামে দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার রাতে কোতোয়ালি থানাধীন শাহাজান হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (২৯) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কুটখালী গ্রামের নূরুল আবছারের ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুনকে গ্রেপ্তারের জন্য ক্রেতা সেজে অভিযান চালানো হয়। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১২৫৮ ঘ.