২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গ্যাস বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

রাজধানীর টিকাটুলিতে পানির রিজার্ভ ট্যাংকে কাজ করার সময় গ্যাসের বিষক্রিয়ায় সোমবার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর টিকাটুলিতে পানির রিজার্ভ ট্যাংকে কাজ করার সময় গ্যাসের বিষক্রিয়ায় সোমবার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে টিকাটুলির একটি করাতকলে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মনিরুল ইসলামের (২০) বাড়ি পটুয়াখালীর বাউফলে। ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রাজধানী সুপার মার্কেটের পিছনের একটি করাতকলে পানির রিজার্ভ ট্যাংকে ঢুকে নিচে নামা মাত্রই মনিরুল অচেতন হয়ে পড়েন। তাকে পাশের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক জানান, মনিরুলের মৃত্যু হয়েছে। ওসি বলেন, ওই ট্যাংকটি নতুন ছিলো। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এদিকে কদমতলী থানা এলাকায় এক নারী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে মমিনবাগের এক বাসা থেকে নিহত ফিরোজা বেগমের (৪৫) লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ফিরোজার স্বামী মানিকগঞ্জে চাকরি করেন। ওই বাসায় ফিরোজা একাই থাকতেন। মানসিক অশান্তির কারণে ফিরোজা আত্মহত্যা করেন বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৮০২ ঘ.