২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে বিকেএমইএ কার্যালয় ঘেরাও

বকেয়া বেতন ও ছাটাইকৃত শ্রমিকদের পুর্নবহালের দাবিতে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় ঘেরাও করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ছাটাইকৃত শ্রমিকদের পুর্নবহালের দাবিতে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় ঘেরাও করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার দুপুরে শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয় ঘেরাও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিকদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। শ্রমিক আমেনা, ডালিয়া, আবুল হোসেন জানান, ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর মোল্লা নিট ফ্যাশন পোশাক কারখানা ঈদের আগে বোনাস না দিয়ে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। “ঈদের পর ২৬ আগস্ট শ্রমিকরা কাজে যোগ দিতে এলে কারখানায় ১৭০ জন শ্রমিককে কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি। ” তাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানায়। চাকুরিচ্যুত শ্রমিকদের পুর্নবহাল এবং বকেয়া বেতন, ঈদ বোনাস প্রদানের দাবি জানান তারা। পরে বিকেএমইএ নেতৃবৃন্দ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে আশ্বাস দিলে শ্রমিকরা ফিরে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩৯ ঘ.