সুনামগঞ্জ/নীলফামারী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জ ও নীলফামারীতে বজ্রপাতে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আদাং গ্রামে রফিক মিয়া (৩২), মখলিছ আলীর (২৬) মৃত্যু হয়। তাদের বাড়ি উপজেলার জিনারপুর গ্রামে।
বিশ্বম্ভরপুর থানার ওসি এ এস কে আব্দুল্লাহ বলেন, বৃষ্টির মধ্যে নদীতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই এ দু’জনের মৃত্যু হয়।
নীলফামারীর ডিমলা উপজেলায় দুপুরে বজ্রপাতে মৃত আশরাফুল ইসলাম (১৬) উপজেলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের বাসিন্দা।
টেপা খড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, বৃষ্টির মধ্যে বাড়ির নলকূপে গোসল করছিলেন আশরাফুল। ওই সময় বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১৪ ঘ.
bdnews24