২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার ভোরে এ ঘটনায় নিহত জিন্নাহ শিকদার (২২) সদর উপজেলার চরহরিপুর গ্রামের আলিম শিকদারের ছেলে। প্রেমে ব্যর্থ হয়ে সে ট্রেনের নিচে ঝাঁপ দেয় বলে ধারণা করছে পুলিশ। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি লাইসুর রহমান জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে শহীদ এম. মনসুর আলী স্টেশন সংলগ্ন কড্ডার মোড় এলাকায় পৌঁছলে জিন্নাহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সকালে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৮ ঘ.