২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে যুবলীগ নেতাকে হত্যা, আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচরে এক যুবলীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচরে এক যুবলীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে নিহত আব্দুর রশিদ উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ভোলাই মাতবর পাড়া গ্রামের তৈজদ্দিন ওরফে তজু মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইট ভাটার সর্দার। সোমবার সকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উজানচর ইউনিয়নের গণি শেখের পাড়ার গেন্দু ফকিরের ছেলে রোকন ফকিরকে (২৫) আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার এসআই ফিরোজ আহম্মেদ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি রশি ও গামছা উদ্ধার করা হয়েছে। নিহত রশিদের মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যে মোটরসাইকেলে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, রাত ১১টার দিকে রশিদ কয়েকজন প্রতিবেশীকে নিয়ে নদীর পাড়ে বসেছিল। একটি টেলিফোন পেয়ে সেখান থেকে আটককৃত রোকনের সঙ্গে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে যায় রশিদ। এক ঘণ্টা পরও রশিদ না ফেরায় সঙ্গীরা তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে অদূরের ঈদগা মাঠের পাশে গলায় রশি ও গামছা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে। সেখান থেকে রশিদকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০০ ঘ.