২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের অপহৃত চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের অপহৃত চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট থেকে তাকে উদ্ধার করা হয়। বশিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শনিবার রাতে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জেহাদীকে অপহরণ করে দুর্বৃত্তরা। চাটখিল থানার ওসি নজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বদলকোটের একটি কালভার্টের ওপর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ সময় তার হাত পা বাঁধা ছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও ওসি জানান। উদ্ধারের পর জেহাদীকে চাটখিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১২৪৫ ঘ.