২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে নিয়ে গাওয়া অ্যালবাম উন্মোচন

বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাঁধা গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাঁধা গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেকের চতুর্থ কারামুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় বগুড়ার শিল্পী পলিনের গাওয়া ওই অ্যালবামটি। ‘জাগো বাংলাদেশ’ শিরোনামের এই অ্যালবামে পলিন মোট আটটি গান গেয়েছেন। সুরকার ও গীতিকার শিল্পী নিজেই। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান সুপ্রিম কোর্টের জামিন নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। এখনো লন্ডনে অবস্থান করছেন স্বপরিবারে। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ফজলুর রহমান পটল, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, ছড়াকার আবু সালেহ, শিল্পী আপেল মাহমুদ, জাতীয়তাবাদী সামজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মুনীর খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২২১৯ ঘ.