২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানের জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে চট্টগ্রামে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে চট্টগ্রামে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে। রোববার সকালে নগরীর পাঁচলাইশ ও কোতোয়ালি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বদানতারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জুবায়ের আহমেদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও ব্যবহারের জন্য এই জরিমানা করা হয়েছে। অভিযানে এশিয়ান কাবাব ও বিরিয়ানী হাউস, মেসার্স ক্যান্ডি, ক্যাফে আলম ও নিরিবিলি হোটেল থেকে যথাক্রমে ২৫ হাজার, ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া পণ্যের গায়ে সর্ব্বোচ্চ খুচরা মূল্য না থাকায় নিউ ফুড পার্লারকে পাঁচ হাজার এবং মজুমদার স্টোরের কাছ থেকে দুই ধারায় ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা বেশ কিছু বাসি ও পঁচা ডিম, আম, পেঁপেঁ ও ওষুধ ধ্বংস করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০৪৩ ঘ.