২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি

লালখান বাজারে ওই বাড়িতে ডাকাতির পর ডাকাতের ছোড়া গুলিতে এক যুবক আহতও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর লালখানবাজার এলাকায় সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরের বাসায় ডাকাতি হয়েছে। রোববার ভোররাতে খুলশী থানার লালখানবাজার এলাকায় টাংকির পাহাড়ে ওই বাড়িতে ডাকাতির পর ধাওয়ার মুখে গুলি ছোড়ে ডাকাত দল। এতে আহত হয়েছেন এক যুবক। ডাকাতি হওয়া বাড়ির মালিক সেকান্দর আহমদ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ২০ জনের ডাকাত দল তার বাড়ির ফটকের তালা কেটে ভেতরে ঢোকে। তারপর তার ছেলেকে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাত দল নগদ ২০ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার এবং চারটি মোবাইল সেট নিয়ে যায় বলে সেকেন্দার জানান। তিনি বলেন, “আমরা চিৎকারে করলে স্থানীয়রা জড়ো হয়ে ধাওয়া করলে ডাকাতরা দুই রাউন্ড গুলি ছোড়ে।” ওই গুলিতে আবু নামে স্থানীয় এক যুবক আহত হন। ডাকাতির ঘটনা নিশ্চিত করে খুলশী থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/১৮১৬ ঘ.