ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেলসহ গাড়ি চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত দুইদিন ধরে ঢাকা, ফেনী ও চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাজিব মোল্লা (২৫), মো. সবুজ (২৬), মো. জহির (৩৫), মো. নুরুন্নবী (৩০), মাইন উদ্দিন (৩০) ও মো. মাহবুর (২৭)।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, গাড়িগুলো ঢাকার মিরপুর ও পল্লবী এলাকা থেকে চুরি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭২৬ ঘ.
bdnews24