বরগুনা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ ও বিচারককে হুমকি প্রদানের অভিযোগসহ তিনটি মামলায় বরগুনা পৌর মেয়র মো. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহামুদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে বরগুনা জেলা আইনজীবী সমিতির কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে মেয়র তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় উচ্চ আদালত থেকে দুই মাসের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তিনি নি¤œ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অপর আসামি পৌরসভার ৫ কাউন্সিলরসহ অন্যদের আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালতের জামিন থাকায় তাদের এ সময় পর্যন্ত জামিন বহাল রাখা হয়েছে।
বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান ও সম্পাদক আব্দুল জািলল জানান, বরগুনা জেলা জজ আদালতের সামনের একটি পুকুর আদালত কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে।
যেখানে মুখ্য বিচারিক হাকীম আদালত ভবন তৈরির জন্য স্থান বরাদ্দ করা হয়।
অপর দিকে, স¤প্রতি পৌর মেয়র পুকুরটি বিকাশ চন্দ্রকে ইজারা দেন।
জেলা জজের নৈশ প্রহরী মাইনুল এ ইজারাদারকে ওই পুকুরের পোণা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ে বাধা দেয়।
এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে নৈশ প্রহরী মাইনুল বাদী হয়ে সদর থানায় একটি চাঁদা দাবি মামলা করেন।
ওই মামলায় তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পরে গত ২০ জুন তৎকালীন মুখ্য বিচারিক হাকীম মইনুল হক মেয়রকে সমন জারি করেন।
এরপর মেয়র মূখ্য বিচারিক হাকিমের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হন।
গত ২১ জুন বেলা ১২টার দিকে পৌর মেয়র শাহাদাত হোসেনের নেতৃত্বে মূখ্য বিচারিক হাকিমের অপসরণ দাবিতে মিছিল করা হয়।
মিছিল শেষে জেলা জজ আদালতের সামনে মাইক টানিয়ে সমাবেশ করা হয়।
ওইদিন সন্ধ্যায় আদালত প্রাঙ্গণে মিছিল, সমাবেশ ও বিচারককে হুমকি প্রদানের অভিযোগে বরগুনা পৌর মেয়র মো. শাহাদাত হোসেনসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে বরগুনা থানায় দ্রুত বিচার আইনে বরগুনা মূখ্য বিচারিক আদালতের ভারপ্রাপ্ত নাজির আক্তার হোসেন বাদী হয়ে মামলা করেন।
পুলিশও একটি সাধারণ ডায়রি ও পরে তা মামলায় রূপান্ত করে।
এছাড়াও জজ কোর্টের নৈশ প্রহরীর দায়ের করা চাঁদা দাবি মামলায় সমন জারির পরে আদালতে হাজির না হওয়ায় মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তাার পরোয়ানা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩০ ঘ.
bdnews24