বরিশাল, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বাস খালে পড়ে দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে বরিশাল-বাবুগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের নাজিমউদ্দিনের মেয়ে সেফা আক্তার (৫) ও বাহেরচর গ্রামের আব্দুল ওহাব (৭০)।
বাবুগঞ্জ থানার ওসি জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেদারপুর থেকে ছেড়ে আসা সেফা পরিবহণের একটি বাস সাধুকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির খালে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সেফা ও ওহাব নামের দুই যাত্রী নিহত হয়।
আহতদের উজরপুর, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৩৯ ঘ.
bdnews24