২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নদী থেকে যুবক ও শিশুর লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দীগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় এক যুবক ও একটি শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

বরিশাল, ০২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের মেহেন্দীগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় এক যুবক ও একটি শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১২ টার দিকে উদ্ধার হওয়া লাশ দুইটির পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে থাকা মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার সাদেকপুর গ্রামে ইলিশা নদীতে ভেসে থাকা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শিশুটির বয়স আনুমানিক সাত মাস এবং যুবকের ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, “লাশে পচন ধরায় ময়না তদন্ত ছাড়া মৃত্যুার কারণ বলা যাচ্ছে না।” লাশগুলো উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৮ ঘ.