২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশপুরে হামলায় ইউপি চেযারম্যানসহ আহত ৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তের বোমা হামলায় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফসহ পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তের বোমা হামলায় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফসহ পাঁচজন আহত হয়েছেন। অপর আহতরা হলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, শরিফুল, লিটন ও সাজু। আব্দুল লতিফ ও আব্বাস উদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মহেশপুর উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম মাস্টার। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ভৈরবা বাজার থেকে আব্বাস উদ্দিন ও অন্যদের সঙ্গে বাড়ি যাচ্ছিলেন আব্দুল লতিফ। বাড়ির সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে বোমা নিক্ষেপ এবং পরে গুলিবর্ষণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.